সংবাদ ৭১
Latest news from Bangladesh and around the world

‘আব্বা, আপনার ও আমার চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে’

FavIcon
Md Abu Sayed
নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026 | সংবাদটি দেখেছেন : 285
ছবির ক্যাপশন : ad728

কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন হাজি সেলিম। তিনি ছেলে সোলায়মান সেলিমের কাছে ইশারায় জানতে চান, তাঁর কয় দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এ সময় সোলায়মান তাঁর ডান হাতের চারটি আঙুল উঁচিয়ে বলেন, ‘আব্বা, আপনার ও আমার চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।’

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মনির হোসেন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজি সেলিম ও তাঁর ছেলে সোলায়মান সেলিমের আজ সোমবার এই রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

ছেলের কাছ থেকে রিমান্ডের কথা শোনার পর হাজি সেলিম চুপচাপ কাঠগড়ায় দাঁড়িয়ে থাকেন। পরে পুলিশ তাঁদের নিয়ে যায় আদালতের হাজতখানায়।

এ ছাড়া রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তাঁর ইউটিউবার ছেলে তৌহিদ আফ্রিদিকে আজ গ্রেপ্তার দেখানো হয়েছে।